শেষ আটে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: নেইমার বাহিনী ডেনমার্ককে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। রিও অলিম্পিকে অধরা সোনার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল স্বাগতিকরা।

৪-০ গোলের জয় তুলে নিয়ে রিও অলিম্পিকের স্বাগতিকরা উঠে গেছে ফুটবল আসরের শেষ আটে।

দক্ষিণ আফ্রিকা ও ইরাকের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ০-০ ড্র করে ব্রাজিল। এই ম্যাচেও তেমন কিছু হলে অলিম্পিকে ব্রাজিলের প্রথম সোনা জয়ের স্বপ্নটা ভেঙে যেত গ্রুপ পর্বেই।

ডেনিশদের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে দগলাস সান্তোসের পাঠানো ক্রস থেকে গোল করেন গ্যাবিগোল। লুয়ানের পাস থেকে ৪০ মিনিটে ব্যবধান ২-০ করেন সম্প্রতি ২৭ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া টিনএজার জেসাস।

নেইমারের সাথে বোঝাপড়ায় তৃতীয় গোলটি লুয়ান নিজেই করেন। আর ম্যাচের ৮০ মিনিটে গ্যাবিগোল করেন তার দ্বিতীয় গোল।

প্রথম দুই ম্যাচে সমালোচনার মুখে পড়া নেইমারও এদিন খেলেছেন দারুণ।

আর এই জয়ের মধ্য দিয়ে সালভাদরে ৪০ হাজার সমর্থকরা ভাসলো বিজয়ের উল্লাসে।

কলম্বিয়ার সাথে শেষ আটের ম্যাচে লড়বে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়নই হয়েছে তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।