× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

সাকিব স্ত্রী-কন্যা নিয়ে মালদ্বীপে

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ছয় বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয় সাকিব আল হাসানের হাত ধরে।

বাংলাদেশী এই অলরাউন্ডার এ সাফল্য ধরে রাখলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল খেলতে গিয়েও।

জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা এনে দেয়ার পথে সাকিব রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

কিন্তু টানা ৪৭ দিনের সফর তিনি বেশ ক্লান্ত। ফলে ১২ আগস্ট দেশে ফিরে সেই ক্লান্তি দূর করতেই সাবিক অবকাশ যাপনে গেলেন মালদ্বীপে।

সঙ্গে নিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অউব্রেকে। দু’জনকে সঙ্গে নিয়ে সকিব তার ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন।

ক্যারিবিয়ান সুপার লিগে সাকিব ব্যাট হাতে ১৩ ম্যাচে করেন ১৬০ রান, যাতে রয়েছে একটি অর্ধশতক। আর বল হাতে নিয়েছেন ১২ উইকেট।

এছাড়া এই ক্যারিবিয়ান লিগে নতুন একটি কীর্তি গড়লেন সাকিব। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে টি ২০-তে এই মুহূর্তে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারি হলেন তিনি।

২০৯ ম্যাচে তার সংগ্রহ ২৪২ উইকেট। এই মাইলফলকে স্পর্শে বাংলাদেশী বাঁ-হাতি পেছনে ফেললেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইনকে, তার সংগ্রহ ২৪১ উইকেট।


এ ক্যটাগরির আরো খবর..