× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

বগুড়ায় প্রাইভেট কারের চাপায় মুদি দোকানী নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
প্রাইভেট কারের চাপায় দোকানী নিহত

অনিষা ঘোষ, বগুড়াঃ প্রাইভেট কারের চাপায় মুদি দোকানী নিহত হয়েছে বগুড়ায়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর পশ্চিমপাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে আবদুল জলিল (৬০) নামের এক মুদি দোকানী নিহত হয়েছে।
জানা গেছে, আব্দুল জব্বার নামে এক ব্যক্তি নিজেই প্রাইভেটকার চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে খরনা যাচ্ছিলেন। দুপুর ২ টায় প্রাইভেট কারটি শাজাহান পুরের  সাজাপুর পশ্চিমপাড়া এলাকায় প্রাইভেটকারের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানদার আব্দুল জলিল গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল  ৪টায় তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন  প্রাইভেট কার চালকে আটক করে পুলিশে সোপর্দ করে।


এ ক্যটাগরির আরো খবর..