× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ ব্যাল্কমেইল, গৃহ শিক্ষককে পুলিশে সোপর্দ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
ভিডিও ধারণ ব্যাল্কমেইল

নোয়াখালীর বেগমগঞ্জ এক ওমান প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইল করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযুক্ত গৃহ শিক্ষক নিজাম উদ্দিন (৩২) উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, অভিযুক্ত নিজাম ২০২২ সাল থেকে তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। স্বামী প্রবাসে থাকায় কৌশলে তার সাথে সম্পর্ক গড়ে তুলে গৃহ শিক্ষক। পরবর্তীতে একই বছরের মে মাসের দিকে ভিকটিমকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক শ্লীলতাহানি করে গোপনে তা ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। স্বামী দেশে এসে প্রবাসের টাকার হিসাব চাইলে ভিকটিম হিসাব দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে স্বামীকে বিষয়টি জানিয়ে দেয় স্ত্রী। গতকাল মঙ্গলবার মুঠোফোনে পুনরায় টাকা দাবি করে গৃহ শিক্ষক। পরে ভিকটিমের বাড়িতে দাবিকৃত ৩লক্ষ টাকা নিতে আসলে তাকে আটক করে পিটুনি দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারপর ৯৯৯ কল করে তাকে পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইলের অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..