× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছে প্রতিবন্ধী ক্রিকেট দলসহ জাতীয় ফুটবল দল ও নারী ফুটবলাররা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০২২
প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছে প্রতিবন্ধী

নারী ফুটবলরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য একের পর এক সম্মান বয়ে নিয়ে আসছে। ২০২১ সালে নারী ফুটবল অনুর্ধ ১৯ দল সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জিতে নিয়েছে। মুজিব বর্ষে ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়াও মার্চে অনুষ্ঠিত বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’ এর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী এ তিনটি দলকে অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী সংবর্ধনা প্রদান করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

তিনি আজ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট বালিকা এর আন্তঃউপজেলা পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ হতে বাছাইকৃত সেরা ১১ জন বালক খেলোয়াড় ও সেরা ১১ জন বালিকা খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষনের জন্য যথাক্রমে ব্রাজিল ও ইউরোপে প্রেরণ করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত ক্রীড়াবান্ধব উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই বাংলাদেশ নারী ফুটবল দল অনুর্ধ ১৯, বাংলাদেশ জাতীয় ফুটবল দল যারা মুজিব বর্ষে ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে পরাজিত করেছে , এবং বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলকে নিজে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করবেন।

গাজীপুরের জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।


এ ক্যটাগরির আরো খবর..