× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

জামালপুরের মেলান্দহ থানা পুলিশের হেফাজতে সোহেল রানা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ করেছে, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।

নিহতের বাড়ি মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পাহাড়িপটল গ্রামে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, পুলিশের একটি দল গতকাল রোববার সন্ধ্যায় মেলান্দহের পাহাড়িপটল গ্রামের একটি বাড়ি থেকে সোহেল রানা, জাহিদ হাসান ও জাকারিয়াকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। তিনজনকে থানায় নেওয়ার কিছুক্ষণ পরই সোহেল রানা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, নিহতের বাবা রেহান আলী, ফুফা আবদুল মালেক ও ভাই গিয়াসউদ্দিন অভিযোগ করেছেন, পুলিশের নির্যাতনে সোহেল রানার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তাঁরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..