× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পিয়া অ্যালোনজো হলেন নতুন মিস ইউনিভার্স

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক : মিস ফিলিপিন্স পিয়া অ্যালোনজো ২০১৫-র মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন। গত বছর মিস ইনউনিভার্সের খেতাব জিতেছিলেন কলম্বিয়ার পাউলিনা ভেগা। এবারের নতুন মিস ইউনিভার্স পিয়া অ্যালোনজোকে মুকুট পরালেন তিনি।

মিস ইউনিভার্সের এ বছর টপ ফাইভ প্রতিযোগী ছিলেন, মিস ইউনিভার্স কলম্বিয়া আরিয়াদনা গুটিএরিজ়, মিস ইউনিভার্স ইউএসএ অলিভিয়া জর্ডন, মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া মনিকা রাদুলোভিক, মিস ইউনিভার্স ফ্রান্স ফ্লোরা কোকিউরেল ও মিস ইউনিভার্স ফিলিপিন্স পিয়া অ্যালোনজো ওয়ার্টজ়বাহ।

প্রতিযোগিতায় সেরা তিনজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, “কেন তুমি মিস ইউনিভার্স হবে?” উত্তরে নতুন মিস ইউনিভার্স জানিয়েছিলেন, ‘মিস ইউনিভার্স হওয়া সম্মানের এবং দায়িত্বের। যদি আমি মিস ইউনিভার্স হই, আমি এইচআইভি সচেতনতার মতো ইস্যু নিয়ে আওয়াজ তুলব। আমাদের দেশে এই ইস্যু এখন অত্যন্ত প্রাসঙ্গিক। আমি বিশ্বকে দেখাতে চাই আমি মন থেকে সুন্দর ও আত্মবিশ্বাসী।’


এ ক্যটাগরির আরো খবর..