× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

পাইকগাছায় বড় দিন উদযাপনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

ইমদাদুল হক,(পাইকগাছা) খুলনাঃ পাইকগাছায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হতে যাচ্ছে খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাথলিক মিশনগুলো। আয়োজন করা হয়েছে ৬ দিনব্যাপী নানা কর্মসূচি। মিশন গুলোতে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়শনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

সূত্রমতে, সারাদেশের ন্যায় আজ ২৫ ডিসেম্বর অত্র উপজেলায় উদযাপিত হচ্ছে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড় দিন। প্রতিবছরের ন্যায় এ বছরও খ্রীষ্টান মিশন গুলোতে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। পৌর সদর সহ উপজেলার ১০টি ইউনিয়নে এ বছর ২৮টি মিশনে বড় দিন উদযাপিত হচ্ছে। বড় দিন উৎসব মুখর করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি খ্রীষ্টান মিশন। মিশনের প্রবেশদ্বার ও সামনের সড়কে নির্মাণ করা হয়েছে বিশাল বিশাল গেট। মিশন অভ্যান্তরে স্থাপন করা হয়েছে বড় বড় প্যান্ডেল। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা মিশন এলাকা।

প্রতিটি বাড়ীর সামনে বিভিন্ন ডিজাইনের আল্পনার অংকন করা হয়েছে। পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক খ্রীষ্টান মিশনের সভাপতি আগষ্টিন সরকার জানান, কেন্দ্রীয় মিশনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বড় দিন উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্য মঙ্গলবার রাতে ধর্মীয় উপাসনা, কেক কাটা ও শোভাযাত্রা। বুধবার খেলাধূলা, পুরুষ্কার বিতরণ ও বিচিত্রানুষ্ঠান, বৃহস্পতিবার যাত্রাপালা, শুক্রবার সাংষ্কৃতিক অনুষ্ঠান, শনিবার যাত্রাপালা ও রোববার হ্যাপি কনসার্ট।

প্রতিবছরের ন্যায় এ বছরও বড় দিন উৎসবমূখর পরিবেশে উদযাপিত হবে বলে পাইকগাছা-কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়শনের সভাপতি আন্দ্রীয় ডি-রোজারিও জানান। খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন উৎসব মূখর করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না জানান, এ বছর উপজেলায় ২৮টি স্থানে বড় দিন উদযাপন হচ্ছে। এসব মিশন গুলোতে সরকারের পক্ষ থেকে ১৪ মেট্রিকটন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..