× Banner
সর্বশেষ
আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় দেবর-ভাবী নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দেবর ও ভাবী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুড়িপাইকা গ্রামের রুস্তম মাঝির সঙ্গে একই এলাকার ধলু মুন্সীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে ওই জমিতে গাছ লাগাতে যায় ধলু মুন্সী ও তার চার ছেলে। এসময় রুস্তম তাদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন ৫ জন। তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে রুস্তম ও তার ভাবী মালিকার অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই মারা যান রুস্তম ও মালিকা।


এ ক্যটাগরির আরো খবর..