× Banner
সর্বশেষ
যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ পড়ুয়া দুই বন্ধু’র মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
norail accident

নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট মাদরাসা এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া দুই বন্ধু নিহত হয়েছে।
নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কমখালী গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)। এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তারা মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর এবং বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।


এ ক্যটাগরির আরো খবর..