× Banner
সর্বশেষ
মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩ বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ইফতার মাহফিল থেকে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

admin
হালনাগাদ: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
নোয়াখালীতে ইফতার মাহফিল থেকে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট পৌরসভা জামায়াতের আমির মো.মেজবাহ উদ্দিন ভূঞাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের নিজ বাড়িতে আয়েজিত একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো.মেজবাহ উদ্দিন ভূঞা কবিরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মৃত গোলাম কবির ভূঞার ছেলে ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আরও জানান, সন্দেহজনক জঙ্গিবাদ, উদ্দেশ্যমূলক ভাবে সে ওখানে কাউকে না জানিয়ে নিজের ঘরের সাথে জামাতের লোকজন নিয়ে ইফতারের আয়োজন করে। সে হিসেবে আপাতত তাকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এখনো তদন্ত অব্যাহত আছে। কেন সে এরকম জমায়েত করতে গেল। দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..