× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

নতুন মায়ের খাবার-দাবার

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: শিশুর বয়স ছয় মাস হওয়ার আগ পর্যন্ত সে মায়ের দুধের মাধ্যমে সবধরনের পুষ্টি গ্রহণ করে। তাই সন্তান জন্মদানের পরও মায়ের যথেষ্ট পুষ্টি গ্রহণ করা উচিত।

কেতাকি কারপে কোলগাওনকার একজন নতুন মা এবং ক্লিনিক্যাল ফার্মাসিস্ট।

তিনি বলেন, একজন নতুন মায়ের ডায়েটে প্রচুর পুষ্টিকর খাবার থাকা উচিত। শিশু এই সময় মায়ের দুধ থেকে পুষ্টি গ্রহণ করে। তবে আধোয়া শাকসবজি, অপাস্তুরিত দুধ, ফিল্টারবিহীন পানি এবং রান্নাবিহীন মাংসের ব্যাকটেরিয়া থেকে তাকে সতর্ক থাকতে হবে।

ক্যালোরির পরিমাণ বাড়ানো: পুষ্টিবিদ ডা. শিল্পা জোসি এ সময় নতুন মায়েদের সবধরনের খাবারের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। তাছাড়া, চিকিৎসকের নিষেধ না থাকলে তেল এবং মশলা জাতীয় খাবারসহ সবধরনের খাওয়ার পরামর্শ দিয়েছেন।

শিল্পা জোসি আরও বলেন, প্রথম ছয় মাস মায়ের অতিরিক্ত শক্তির দরকার হয়। কারণ এই সময় শিশুর পুষ্টি পুরোপুরি মায়ের ওপর নির্ভর করে। তাই তাকে বেশি ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা উচিত। বাদাম, ডাল, শিম জাতীয় খাবারে প্রচুর প্রোটিন ও ক্যালোরি পাওয়া যায়।

তবে কেউ যদি আমিষভোজী হন তাৎক্ষণিকভাবে শাকসবজি জাতীয় খাবার গ্রহণের দরকার নেই। তাতে করে, ভালোর চেয়ে খারাপই হবে বেশি।

লৌহ গ্রহণ: একজন মাকে সন্তান জন্ম দিতে গিয়ে প্রচুর রক্ত ক্ষয় হয়। এই সময় তার শরীরে লৌহের ভারসাম্য রক্ষা করাটা জরুরি। প্রতিদিন অল্প শাকসবজি লৌহের যোগান দিতে সক্ষম।

দুধ এবং ক্যালসিয়াম: এটা বলার অপেক্ষা রাখে না, একজন মায়ের এই সময় প্রচুর ক্যালসিয়াম দরকার যাতে শিশুটি নিরবিচ্ছিন্নভাবে পুষ্টি নিতে পারে।

শিল্পা জোসি বলেন, আপনি যদি ল্যাকটোজ গ্রহণ করতে না পারেন তবে দুধ বা দুধ জাতীয় খাবার না খেয়ে, দই খেতে পারেন। বাগানে উৎপাদিত শস্যের বীজ, আলিভ এবং হালিম এ প্রচুর ক্যালসিয়াম রয়েছে। মিষ্টি জাতীয় খাবার রসগোল্লা, লাড্ডুতে প্রচুর শর্করা রয়েছে। আপনি যদি শর্করা ব্যাপারে খুব সতর্ক হোন তাহলে হালিম বা ক্ষীর খেতে পারেন।

পানি: স্তনে দুধ বাড়ানোর জন্য কৃত্রিম পদ্ধতি খুব কাজে দেয় না। তারচেয়ে তরল জাতীয় খাবার খেতে পারেন। নতুন মায়েরা মলমূত্র ত্যাগের সময় ব্যথার ভয়ে বেশি পানি বা তরল জাতীয় খাবার খেতে চান না। ফলে, মায়ের দেহে কোষ্ঠকাঠিন্য তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এ সময় বেশি করে পানি খাওয়া উচিত।

স্যুপ, ডাবের পানি, ফল, ফলের জুস এবং লাচ্ছি মায়ের স্বাস্থ্যের জন্য উপকারী। তরল খাবার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..