× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলের হাটবাড়িয়া পার্কে জোরপূর্বক চাঁদা আদায় ৬ জন চাঁদাবাজ গ্রেফতার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
norail

নড়াইলের হাটবাড়িয়া পার্কে জোরপূর্বক চাঁদা আদায় ৬ জন চাঁদাবাজ গ্রেফতার। নড়াইল পৌরসভার  হাটবাড়িয়া পার্কে মাগুরা জেলার শালিখা থানার সরসুনা গ্রামের  চার বন্ধু ঘুরতে আসলে ৯ জন স্থানীয়  চাঁদাবাজ তাদের কাছে  ৪০০০ টাকা চাঁদা দাবি করে।
তারা চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট কেড়ে নেয় এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। এ সংক্রান্তে নড়াইল সদর থানার মামলা নং ২৭, তাং-২৫/০৯/২০২৩ ধারা-১৪৩/৩২৩/ ৩৮৫/৩৮৬/৪২৭ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর পর নড়াইল থানা পুলিশ ও রূপগঞ্জ সদর ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে নড়াইল সদর থানার আউড়িয়া ও আলাদাতপুর এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ৬ জন আসামিকে সোমবার (২৫) তারিখে  গ্রেফতার করে তাদের নিকট থেকে চাঁদাবাজির নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো নাঈম শিকদার (১৯), পিতা-মোঃ জাহিদ শিকদার, সাং-আউড়িয়া, মোঃ আকিব মোল্যা (২২), পিতা-মোঃ আদালত মোল্লা, সাং- ভদ্রবিলা, মোঃ আবিদ মাহমুদ সম্রাট (২২), পিতা-মোঃ সবুর রহমান,সাং-ভদ্রবিলা, মোঃ রবিউল ইসলাম(২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং- আউড়িয়া, মোঃ রায়হান হোসেন হৃদয় (২০), পিতা-মোঃ আইয়ুব হোসেন, সাং- আউড়িয়া এবং ৬। মোঃ অন্তর মোল্যা(১৯), পিতা-মৃত তবিবর মোল্লা, সাং-মাছিমদিয়া, সর্ব থানা ও জেলা নড়াইল। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় চাঁদাবাজ মুক্ত নড়াইল জেলা গড়ে তোলার জন্য নড়াইল জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..