× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা

ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Dhamairhat-Naogaon.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যাগে শহীদ মিনার প্রাঙ্গন থেকে সকাল ৯ টায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি। পরে সাংসদ শহীদুজ্জামানের নেতৃত্বে সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাতফেরী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে শহীদ মিনার পাদদেশে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ওসি আবদুল মমিন, উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।

সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা প্রকৌশলী আলী হোসেনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..