× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

দ্বাদশ সংসদ নির্বাচন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
দ্বাদশ সংসদ নির্বাচন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ সদরের একঅংশ) আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহম্পতিবার ৩০ নভেম্বর বিকাল পৌনে ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপস্থিত প্রার্থীদের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এ সময় সহকারী রিটানিং অফিসার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের পক্ষে মনোনয়নপত্র গ্রহন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম। এবং অপর একজন স্বতন্ত্র প্রার্থী ঝিনাইদহ জেলা রিটানিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়।

এ আসনে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার, স্বতন্ত্র প্রার্থী ৬নং ত্রিলোচনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা নজরুল ইসলাম ছানা, জাতীয় পাটির মনোনিত ঝিনাইদহ জেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু, জাকের পাটির মনোনিত জেলা জাকের পাটির সভাপতি ইছাহক আলী বিশ্বাস ও আ’লীগ বিদ্রোহী প্রার্থী (সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই) বঙ্গবন্ধু পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ খোকন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম জানান, এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছিলেন। বৃহস্পতিবার জমাদানের শেষ সময় পর্যন্ত উপরোক্ত প্রার্থীদের মধ্যে ৪ জন প্রার্থী কালীগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপর একজন আব্দুর রশিদ খোকন স্বতন্ত্র প্রার্থী হয়ে ঝিনাইদহে মনোননয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..