× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

পিআইডি

দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২৬
স্পোর্টস ভিলেজ

দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোতে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

আজ রাজধানীর পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ‘প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ ২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বিশেষ দু-একটি খেলার ওপর অধিক গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সকল প্রকার ইনডোর ও আউটডোর গেমসকে সমান গুরুত্ব দিচ্ছে।

খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ইতিমধ্যে ২৮টি ফেডারেশনের ৩০০ জন খেলোয়াড়কে মাসিক এক লক্ষ টাকা হারে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, ২ মে থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে আটটি বিভাগের মধ্যে ব্যাডমিন্টনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল থেকে দক্ষ শাটলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, ব্যাডমিন্টন ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামকে দ্রুততম সময়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং মানসম্মত প্রশিক্ষণের জন্য দুই বছরের মেয়াদী বিদেশি কোচ নিয়োগের বিষয়ে ফেডারেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে সরিয়ে রেখে একটি সুস্থ জাতি উপহার দিতে। ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লীগের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিকটস্থ রোলার স্কেটিং গ্রাউন্ডে ‘স্বাধীনতা দিবস বয়স ভিত্তিক রোলার স্কেটিং হিট ২০২৬’-এর উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..