× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

দাম কমেছে সবজির, মাছের বাজার ঊর্ধ্বমুখী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজধানীর বাজারে কেজি প্রতি ৩০ টাকা পর্যন্ত দাম কমেছে বেশিরভাগ সবজি। তবে, মৌসুম হিসেবে দাম আরও কম হওয়া উচিত। এমনটাই দাবি ক্রেতাদের।

এদিকে, গত সপ্তাহের তুলনায় মাছ বাজার ঊর্ধ্বমুখী জানালেন স্বয়ং বিক্রেতারা। মাংসের বাজারে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। রাজধানীর মহাখালী কাঁচাবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ।

নানা পদের রঙিন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর কাঁচাবাজারে। তাই দামও কমতির দিকে। কেজি প্রতি ১০ টাকা কমে বেগুন, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ আর কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমে বরবটি ও কাঁচামরিচ ৬০ ও মটরসুটি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। তবে সিম, আলু, পটলের বাজারদর স্থিতিশীল থাকলেও, বেড়েছে ফুলকপি, লাউসহ কয়েকটি সবজির দাম।

এদিকে, সরবরাহ কমের অজুহাতে দাম বেড়েছে বেশিরভাগ মাছের। বাজারে প্রতি কেজি রুই ২৫০, কাতল ২২০, শিং ৫শ, চিংড়ি ৫৫০, সরপুঁটি ১৫০ তেলাপিয়া ১৫০ আর কই বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

দাম বেড়েছে ব্রয়লার মুরগিও, গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর কয়েক মাস ধরেই গরুর মাংস ৩৮০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়।


এ ক্যটাগরির আরো খবর..