× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

দশম সংসদের অষ্টম অধিবেশন শুরু ৮ নভেম্বর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দশম সংসদের অষ্টম অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদ ভবনে আগামী ৮ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টায় বসছে এই অধিবেশন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এস এম মঞ্জুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (১৪২২ সালের ২৪ কার্তিক) ২০১৫ সালের ৮ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের অষ্টম (২০১৫ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..