তালেবান অতীতের চেয়ে বেশি শক্তিশালী

যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য পাকিস্তানকে বলির পাঁঠা বানানোর আগে তাদের উচিত আফগান যুদ্ধ পুনর্মূল্যায়ন করা। এই যুদ্ধে ন্যাটো জোটের এক লাখ ৪০ হাজার এবং আফগানিস্তানের আড়াই লাখ সৈন্যের পাশাপাশি কথিত এক ট্রিলিয়ন ডলার খরচ করার পরও বর্তমানে তালেবান অতীতের চেয়ে কেন বেশি শক্তিশালী তা ভেবে দেখার সময় এসেছে। ট্রাম্পের মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শুরুটা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন তার পাল্টা জবাব দেয়া শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার অর্থ সাহায্যের বিপরীতে কিছুই করেনি পাকিস্তান।

সোমবার ধারাবাহিক টুইট বার্তায় ওয়াশিংটনের কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের অবদান তুলে ধরেছেন ইমরান খান।

মার্কিনবিরোধী হিসেবে পরিচিত ইমরান খান বলেন, ট্রাম্পের সুদীর্ঘ আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিতে কিছু রেকর্ড তুলে ধরা প্রয়োজন। ওয়াশিংটনের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান জ্বলেপুড়ে ছারখার হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। খবর পার্সটুডের।

ইমরান খান তার টুইটার বার্তায় লিখেন, ৯/১১ হামলায় কোনও পাকিস্তানি জড়িত না থাকা সত্ত্বেও ইসলামাবাদ যু্ক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে ৭৫ হাজার পাকিস্তানি নিহত হয় এবং দেশটির আর্থিক ক্ষতি হয় ১২৩ বিলিয়ন ডলার। অথচ যুক্তরাষ্ট্র কথিত সাহায্য দিয়েছে মাত্র ২০ বিলিয়ন ডলার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে এখনও মোতায়েন হাজার হাজার মার্কিন সেনার রসদ সরবরাহের জন্য পাকিস্তান এখনও তার স্থল ও আকাশসীমা খুলে রেখেছে।  তিনি প্রশ্ন করেন, ট্রাম্প কী আমেরিকার অন্য কোনও বন্ধুরাষ্ট্রের নাম বলতে পারবেন যে এতবড় আত্মত্যাগ করেছে?

আরেক টুইট বার্তায় ইমরান আফগান যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতায় পাকিস্তানকে বলির পাঁঠা বানানোর জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেন।

ইমরান খান বলেন,

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।