খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালার পল্লীতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে পরিবার প্রধানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসংক্রান্তে তালা থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
সুত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের গৌরিপুর গ্রামের রবিউল ইসলাম,লাভলু শেখ এবং শামসুদ্দীন শেখ জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের হিসেবে একই গ্রামের মৃত: সৈয়দ আলীর পুত্র আব্দুল মালেক শেখ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তালা সরকারী হাসপাতালে ভর্তি করেছে।


