× Banner
সর্বশেষ
শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

গরুর সেবা করে ‘পদ্মশ্রী’ পেলেন জার্মান নারী

admin
হালনাগাদ: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

গরুর সেবা করে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পেলেন উত্তরপ্রদেশে বসবাসরত এক জার্মান নারী ফ্রেডেরিক ইরিনা ব্রুনিং। গত ২৫ বছর ধরে তিনি এক হাজার ৮০০-র বেশি গরুকে সেবা দেয়ার পুরস্কারস্বরূপ এই স্বীকৃতি পেলেন।

অনেকটা লোকচক্ষুর অন্তরালে গত ২৫ বছর ধরে গরুর সেবা করে যাচ্ছেন এই জার্মান নারী। তার গোশালায় আশ্রয় পাওয়া অধিকাংশ গরুই মালিকের কাছ থেকে পরিত্যক্ত হয়েছে।

স্থানীয়ভাবে সুদেবী মাতাজি নামে পরিচিত ব্রুনিং বলেন, আমার কাজকে স্বীকৃতি দেয়ায় আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। অন্যরা এর মাধ্যমে অনুপ্রাণিত ও প্রাণিদের প্রতি দয়াশীল হবে।

৬১ বছর বয়সী এই নারী বলেন, আমার গোশালায় প্রায় ৬০ জন কর্মী রয়েছে এবং তাদের বেতন, খাবার ও চিকিৎসা খরচ বাবদ মাসে প্রায় ৩৫ লাখ রুপি ব্যয় হয়। রাধাকুণ্ডে অল্প পরিসরে আমার কর্মকাণ্ড শুরু করি এবং পরে সুরভী গোশালা নিকেতন গড়ে তুলি।

ব্রুনিং দাবি করেন, পৈতৃক সম্পত্তি থেকে তিনি প্রতি মাসে ৬-৭ লাখ রুপি পান।

জার্মান এই পশুপ্রেমী আরও বলেন, তার গোশালায় অন্ধ বা আহত গরুদের আলাদা করে বিশেষ চিকিৎসা দেয়া হয়।

তবে পদ্মশ্রী পাওয়া ব্রুনিং সরকারের প্রতি একটি দাবি জানিয়েছেন। তিনি চান তাকে যেন দীর্ঘস্থায়ী ভিসা বা নাগরিকত্ব দেয়া হয়। যাতে করে প্রতিবছর তাকে ভিসা পুনর্নবায়ন করতে না হয়।


এ ক্যটাগরির আরো খবর..