× Banner
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২৪ মধুখালীতে অবৈধ অস্ত্র কারখানায় যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১, আদালতে প্রেরণ নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত তথ্য উত্তরপ্রদেশে মকড্রিল অন্ধকারে নিমজ্জিত রাজ্যের ৭৫টি জেলা আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জন করেছি -প্রধান উপদেষ্টা আজ ঐতিহাসিক উনসত্তরের গণঅভ্যুত্থান দিবস আজ ২৪ জানুয়ারি (১০ মাঘ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডিভোর্স ইস্যুতে অপুর পক্ষে শাকিবকে তুলোধোনা তসলিমার!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্কঃ শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার অবশেষে ভেঙেই যাচ্ছে। অপুকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন শাকিব। যা কার্যকর হতে সময় লাগবে ৩ মাস। অবশ্য অপুর বক্তব্য অনুসারে তিনি এখনও নোটিশ পাননি। এমনকি তিনি এই সিদ্ধান্ত মানতে নারাজ বলেও জানিয়েছেন একাধিক গণমাধ্যমে।

এদিকে শাকিব-অপুর সংসার ভাঙনের খবরে চারদিকে আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকেই বিষয়টি নিয়ে নিজ নিজ মত দিচ্ছেন। সেই কাতারে সামিল হলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি শাকিব-অপুর সংসারের সমাপ্তি নিয়ে কথা বলেছেন।

তসলিমা নাসরিন লেখেন, বাংলাদেশের ছবির হিরো শাকিব তালাক দিচ্ছে বাংলাদেশের ছবির হিরোইন অপু বিশ্বাসকে। অপুর দোষ, অপু তার স্বামীর নির্দেশ পালন করেনি, তার কথা শোনেনি। শাকিবকে ভালোবেসে অপু নিজের ধর্ম ছেড়ে শাকিবের ধর্ম গ্রহণ করেছে। শাকিবের বাড়িতে ঝি-চাকরের মতো কাজকর্ম করেছে। শাকিব বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলেছে বলে লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার খবরটাও লুকিয়ে রাখতে বলেছে বলে দীর্ঘকাল লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার সময় শাকিব হাসপাতালে যায়নি তারপরও শাকিবের জন্য অপুর ভালোবাসা কিছু কমেনি। এখন বাচ্চা কোলে মেয়েটি পাচ্ছে তালাকনামা। শাকিবের মতো আত্মম্ভরী পুরুষতান্ত্রিকের সঙ্গে তালাক হয়ে যাওয়া অবশ্য ভালো। স্বনির্ভর মেয়ে নিজের দেখভাল নিজেই করতে পারে।

তিনি আরও লেখেন, শাকিবের জন্য কান্নাকাটি হাহুতাশ বন্ধ করতে হবে অপুকে। আপাতত অপু বিশ্বাসের কোনও পুরুষকে বিশ্বাস করা উচিত নয়। হজ্ব করাও উচিত নয়। মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাওয়ার আশংকা ছাড়া ওতে সত্যিকার কোনও ফায়দা নেই। অপুকে এখন নিজের পায়ের তলার মাটি যেমন আরো শক্ত করতে হবে। মনের ভেতরের মাটিও আরও শক্তত করতে হবে। পায়ের তলার মাটি, মনের ভেতরের মাটি, দুটোই এমন নরম যে, যে কেউ তাদের ডুবিয়ে দিতে পারে কাদায়। যে কেউ আবার তাদের মনেও অনায়াসে ডুবে যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..