× Banner
সর্বশেষ
আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

ঠিকাদারকে গুলি করে হত্যা রামপুরায়

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঠিকাদার বাসাই ফকির (২৬) রাজধানীর পূর্ব রামপুরায় । এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়িবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে স্যানেটারি ঠিকাদার বাসাই ফকিরকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া জানান, ঠিকাদারকে গুলি ও অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় নূরা নামে একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় সন্ত্রাসী।

এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

গুলিবিদ্ধের চাচা আবদুল জলিল বলেন, তিনি (বাসাই ফকির) স্যানেটারি ঠিকারদার। কে বা কারা তাকে গুলি করেছে ও পিটিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..