× Banner
সর্বশেষ
প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী

ঝিনাইদহ মনিংসান কিন্ডার গার্টেন স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধণা ও সনদপত্র বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মনিংসান কিন্ডার গার্টেন স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধণা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু।

প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ।

মনিংসান কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মুন্সী মাসুদ পারভেজ এর পরিচালনায় এবং স্কুলের অধ্যক্ষ মিসেস জিনিয়া পারভেজ এর তত্বাবধানে সেসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ইমাজুল হক, এস এ টিভি, দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও দৈনিক নওয়াপাড়া’র বিশেষ প্রতিনিধি ফয়সাল আহমেদ, ইউপি সদস্য হাফিজুর রহমান নেপাল, রবিউল ইসলাম, হাবিবুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ অর্থ প্রদাণ, সনদপত্র প্রদাণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..