× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা-২০২৬। নতুন প্রজন্মের সৃজনশীলতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৩টা থেকে পৌর সদরের কাটাখাল পৌর পার্কে এ মিলন মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ, সাহিত্যিক শফিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। ঝিকরগাছা কনন্টেন ক্রিয়েটর মিলন মেলার আয়োজক “বিখ্যাত মনীষীদের বাণী” ও “জহির কাঁচা বাজার”-এর উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির প্রতিনিধি এবং সঞ্চালনা করেন ওহিদুল ইসলাম এম বাপ্পী। মেলায় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কনন্টেন ক্রিয়েটররা অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন জুয়েল রানা, কাঙ্গাল টি স্টোর, রাকিব হোসেন (যশোর আমার প্রাণ), জীবন যুদ্ধের সৈনিক, আনিসুর রহমান, ইত্যাদি টিভি, স্বপ্ন দেখা মানা, ইসরাফিল খান, আলম হোসেন, নজরুল ইসলাম সরকার, শাহাদৎ হোসেন, এসকে উজ্জ্বল, বাবু, আল আমিন নিরব, বাবুল আক্তার, আইলাভ যশোর, জসিম ইসলাম, জনি, সেলিম হোসেন, ইব্রাহীম খলিল, রমজান আলী, জিএম আল আমিন, হাসান আলী, মাসুদ রানা, শামিম কবির রনী, ভালবাসার অনুপ্রেরণা, সায়েদ আলীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সমাজের নানা দিক তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখতে পারেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা। মিলন মেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে।


এ ক্যটাগরির আরো খবর..