× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

পিআইডি

বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী                                   

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী

চলমান গ্রীষ্মকাল, সেচ মৌসুম ও পবিত্র রমজানে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরো উন্নতি হবে। বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী আজ পবিত্র রমজান মাস, চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণিতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ আমাদের মূল লক্ষ্য। এ সময় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সেচ কাজের জন্য রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বৈদ্যুতিক পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদ উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এরপর পূর্বে ন্যায় সিএনজি স্টেশন খোলা ও বন্ধ থাকবে। প্রতিমন্ত্রী এ সময় সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনার বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার অন্যের জন্য স্বস্তিদায়ক হবে।

সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোঃ নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবি’র চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..