চেক বিতরন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া, কামারখালী, এবং ডুমাইন ইউনিয়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অধিদপ্তরের মাধ্যমে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ প্রকল্পে খানা তথ্যভান্ডার শুমারী গত ০২.০২.২০১৮ইং তারিখে শেষ হয়।

গত ০৪.০২.২০১৮ ইং তারিখ রোজ রবিবার আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে গণনাকারী ৪৭ জন ও ৯ জন সুপারভাইজার মোট ৫৬ জনের মধ্যে গণনাকারী ১০৩৫০/- এবং সুপারভাইজারদের ১২০৭৫/- করে মোট ৫,৯৫,১২৫/- টাকার চেক বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু, ইউনিয়ন সচিব, উত্তম কুমার রাহা(আড়পাড়া), মোঃ ইকবাল হোসেন(কামারখালী) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসের জোনাল অফিসার মোঃ আসাদুর রহমান, রমেন কুমার বিশ্বাস এবং ইউ পি সদস্য সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ট্যাগ চেক বিতরন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।