× Banner
সর্বশেষ
আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন 

ঘরে লক্ষ্মী এলো মহাভারতের অর্জুন অর্থাৎ শাহির শেখ আর রুচিকার ঘরে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/sehir-baby.jpg

মহাভারত সিরিয়াল দেখেননি এমন লোক মনে হয় ভারত-বাংলাদেশে খুব কম মানুষ আছেন। সেখানে অর্জুনের ফ্যান ফলোয়ার কোটি কোটি মানুষ। মহাভারতের সেই অর্জুন যার আসল নাম শাহির শেখ। বছর খানেক আগে বিয়ে করেছিলেন একতা কাপুরকে। এবার বছর না ঘুরতেই ঘরে লক্ষ্মী এলো শাহির আর রুচিকার ঘরে।

 শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে ‘পবিত্র রিশতা ২.০’। তবে তার আগেই সুখবর দিলেন অভিনেতা শাহির শেখ। যাঁকে সুশান্ত সিং রাজপুতের জায়গায় অর্চনার নতুন মানব হিসেবে দেখবে দর্শক। ফুটফুটে কন্যাসন্তানের বাবা হলেন টেলিভিশনের এই জনপ্রিয় তারকা। গত বছরের নভেম্বরে রুচিকা কাপুরের সঙ্গে গোপনে বিয়ের পর্ব সেরেছিলেন শাহির। আর বছর ঘুরতে না ঘুরতেই এই দম্পতির ঘরে এলো লক্ষ্মী।

 রুচিকার ‘বেবি শাওয়ার’-এর ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। সূত্র বলছে, গতকাল- অর্থাৎ ১০ সেপ্টেম্বর, তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন রুচিকা। জুলাই মাসেই প্রকাশ্যে এসেছিল রুচিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

২০০৯ সালে ডিজনি সিরিজ ‘কেয়া মাস্ত হ্যায় লাইফ’ দিয়ে ছোট পর্দায় শাহির অভিষেক। এরপর নব্য… নয়ে ধড়কন নয়ে সাওয়াল, মহাভারত, কুছ রাঙ্গ পেয়ার কে অ্যায়সে ভি এবং ইয়ে রিশতে হ্যায় পেয়ার কেসহ একাধিক ধারাবাহিকের জনপ্রিয় মুখ শাহির। রুচিকাও বিনোদনজগতের সঙ্গেই যুক্ত, তবে তিনি পর্দার পেছনের মানুষ।

বালাজি টেলিফিল্মসের মহাভারত ধারাবাহিকে অভিনয়ের সুবাদেই জনপ্রিয়তা লাভ করেন শাহির। অন্যদিকে একতা কাপুর বালাজি মোশন পিকচার্সের ক্রিয়েটিভ প্রডিউসার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রুচিকা। কাজের সূত্রেই আলাপ এই জুটির।

বছর কয়েক প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন এই জুটি, নিজেদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন দুজনেই। গত বছরের নভেম্বরে আইনি বিয়ে সারেন শাহির-রুচিকা। চলতি বছরের জুনে বিয়ের রিসেপশন পার্টি প্ল্যান করেছিলেন তাঁরা, তবে করোনার জেরে সেই প্ল্যান ভেস্তে যায়। আপাতত নতুন বাবা-মায়ের জন্য নেটমাধ্যমে উপচে পড়ছে শুভেচ্ছা।


এ ক্যটাগরির আরো খবর..