× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার নিষিদ্ধ

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

এখন থেকে পুলিশের গাড়ি অথবা পুলিশ সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত কোনো গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার ব্যবহার করা যাবে না।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশ এ নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীতে সংঘবদ্ধ অপরাধী চক্র ব্যক্তিগত, চোরাই বা ছিনতাই করা গাড়িতে ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখা স্টিকার ব্যবহার করছে। এছাড়া অনেক অপরাধী পুলিশ  পরিচয়ে ডাকাতি, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ নির্বিঘ্নে করে যাচ্ছে। পুলিশ বা ডিএমপির স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিচ্ছে তারা। ফলে অনেক সময় সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। এ ধরনের অপরাধী শনাক্তে বেগ পেতে হচ্ছে পুলিশকেও।

এসব ঘটনা প্রতিরোধে ডিএমপি কমিশনারের আদেশে বলা হয়, “রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ডিএমপির পরিবহন পুলের সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখাযুক্ত স্টিকার ব্যবহার করে চলাফেরা করতে দেখা যায়।

সম্প্রতি রাজধানীতে সংঘটিত বেশ বিছু অপরাধে এরূপ স্টিকারযুক্ত গাড়ির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ফলে একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে অপরাধীরা এরূপ অভিনব পন্থা অবলম্বন করে অপরাধ সংঘটনে উৎসাহী হয়ে উঠছে।

ফলে রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহৃত সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে অস্থায়ীভাবে কাগজ বা বোর্ডের ওপর ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখাযুক্ত স্টিকার ব্যবহার ও প্রদর্শন করা যাবে না। অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগের উপ-কমিশনারদের স্ব স্ব অধিক্ষেত্রে ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখাযুক্ত স্টিকার সংবলিত গাড়িতে চলাচলকারী পুলিশ কর্মকর্তা, সদস্য বা চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে”।

ইতিমধ্যে রাজধানীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপ কমিশনার (ডিসি) ও অন্যান্য ইউনিটের প্রধানদের কাছে আদেশের অনুলিপি পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..