× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

কাশ্মীরে পিকনিক বাস খাদে পড়ে ১১ শিক্ষার্থী নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার একটি পিকনিক মিনিবাস খাদে পড়ে অন্তত ১১ শিক্ষার্থী নিহত এবং সাতজন আহত হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের শপিয়ান শহরের কাছে আঁকাবাঁকা পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ছিটকে খাদে গিয়ে পড়ে।

নিহতদের মধ্যে নয় জন ছাত্রী ও দুই জন ছাত্র। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শ্রীনগরের সৌরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী।

জম্মু কাশ্মীরের পুঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল যাদব জানান, গাড়িটির অতিরিক্ত গতি থাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে গাড়িটি রোড ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয় এবং পরে সেটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মীরা।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। মৃত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য সব রকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..