× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

ACP
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার
কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

‘মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার। শনিবার সকালে উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশসহ নানা বিষয়ে মোটিভেশন করা হয়।

ওই বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী যারা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন তারা বক্তব্য রাখেন। সকালে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ সেমিনারের উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী সুশান্ত কুমার, সোহান সিদ্দিকী, ড. হাসান নাসরুল্লাহ আনাস, সুলতানাউল আরেফিনসহ সরকারি বিভিন্ন দপ্তর কর্মরত ও বিসিএস ক্যাডাররা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তুলতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার নির্বাচন এবং সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..