কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত- ৬

কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত- ৬

ঝিনাইদহের কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিএনপি ও ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। এসময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালে সরকারী মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সরকারী মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলো বিএনপির নেতাকর্মীরা।

কলেজের গেটের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।