× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

কর্মচারীদের স্বামী/স্ত্রীও পেনশন পাবেন, প্রজ্ঞাপন জারি

admin
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

শতভাগ পেনশন তুলে নেওয়া (সমর্পণ) অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্মীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানরাও (যদি থাকে) পেনশন সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

সেখানে বলা হয়, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুনঃস্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্মীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) সেই পেনশন সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া তারা ২০১৭ খ্রিষ্টাব্দের ৩ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্য হবেন।

১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ পেনশন একবারে তুলে নেওয়ার সুযোগ চালু করা হলেও ২০১৭ খ্রিষ্টাব্দের ৩০ জুন তাতে পরিবর্তন আসে। ওই বছরের ১ জুলাই থেকে পেনশনের ৫০ শতাংশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণের বিধান চালু করা হয়।

পরে ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবরের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, শতভাগ পেনশন নিয়ে নেওয়া সরকারি কর্মচারীরা অবসর নেওয়ার দিন থেকে ১৫ বছর সময় পার হওয়ার পর পুনরায় মাসে কমপক্ষে তিন হাজার টাকা করে পেনশন পাবেন।

সেই আদেশে বলা হয়েছিল, শতভাগ পেনশন নিয়ে নেওয়া কর্মচারীর ২০১৭ খ্রিষ্টাব্দের ১ জুলাই বা তার পরবর্তী সময়ে যে পেনশন নির্ধারিত হবে তার ওপর প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্টও দেওয়া হবে।

তার মৃত্যুর পর স্ত্রী বা স্বামী কিংবা প্রতিবন্ধী সন্তানের ওই টাকা পাওয়ার কথা সেই প্রজ্ঞাপনে ছিল না। এবার নতুন প্রজ্ঞাপনে সরকার সে বিষয়টি স্পষ্ট করল।


এ ক্যটাগরির আরো খবর..