× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক

স্টাফ রিপোর্টার

কবিয়াল সাহিত্য উৎসব অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
kobial sahitya utsob

কবিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা, কবিয়াল সাহিত্য উৎসব ২০২২ ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন নাসিক এর মেয়র ড. সেলিনা হায়াৎ আইভি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক সুব্রত পাল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, কবি মুজিবুল হক কবীর, কবি ইমরোজ সোহেল ও কবি মোস্তাক আহমেদ।
কবিয়াল ফাউন্ডেশনে এর সভাপতি কবি বাপ্পি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সাহিত্য সংগঠক হিসেবে লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে ও আরো কয়েকজনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কবিয়াল ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২২ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্মরোচিত কবিতা পাঠ, নাচ ও সঙ্গীত পরিবেশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..