ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

মেহেরপুরের বল্লভপুরে ‘খ্রিষ্টীয় আনন্দ উৎসব-২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, এ অঞ্চলের মানুষ জাতিগতভাবেই অসাম্প্রদায়িক। যুগ যুগ ধরে এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ একসাথে বসবাস করে আসছে। ভবিষ্যতেও এই সম্প্রীতি রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকার প্রতিটি ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

বল্লভপুর ডিনারির ডিন রেভারেন্ড মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।