× Banner
সর্বশেষ
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাণীনগরে অগ্নিকান্ডে ৫ লক্ষাধীক টাকার মালামাল ভস্মিভূত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ আগস্ট, ২০২০
রাণীনগরে অগ্নিকান্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা কুন্দশাইল গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে আগুনে ৫ লক্ষাধীক টাকার মালা মাল ভস্মিভূত হয়েছে।

আজ বুধবার দুপুরে তার মাটির বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ওই গ্রামের রমজান আলীর ছেলে সাজ্জাদ হোসেন জানান, এদিন দুপুরে বাড়ির মধ্যে গ্যাসের চুল্লিতে ভাত রান্না করার পর আমরা সবাই পুকুরে মাছ ধরার কাজে চলে যাই। এ সময় বাড়ির মধ্যে রান্না ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে পেয়ে গ্রামবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ১৫০ সিসি একটি পালছার মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, পৌনে একটন মাছের ফিট, আটা, ব্যান্ড, খৈলসহ অন্যান্য মালা মাল পুড়ে ভস্মিভূত হয়। এতে করে ৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

তিনি জানান, দুই দিন আগে খড়ি দিয়ে রান্না ঘরে ভাত পাক করা হয়েছিল। এরপর আজ বাড়ির মধ্যে অন্য রুমে গ্যাসের চুল্লিতে রান্না করা হয়েছে। ওই রান্না ঘর থেকে আগুন লাগার কোন সুযোগ নেই। কে বা কাহারা পূর্ব শত্রুতা বসত: প্রাচীরের উপর দিয়ে আগুন ধরে দিয়েছে বলে ধারনা করছেন তিনি।

রাণীনগর উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার ফজলুর রহমান বলেন, খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়েছিলাম। কিন্তু আমরা পৌছার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।


এ ক্যটাগরির আরো খবর..