× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ

মাদারীপুরের ডাসারে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার লক্ষ্যে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার ও নেটওয়াকিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার(৪ মে) সকালে ডাসার উপজেলা চত্বরে একটি শীততাপ নিয়ন্ত্রক বাসে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে টেকাব -২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হয়।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে দুই মাসব্যাপী এই পরিক্ষণ কোর্সের উদ্বোধন করেন,মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদার সভাপতিত্বে ও মাদারীপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবুল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য  রাখেন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা,ডাসার থানার অফিসার ইনচার্জ মো.সোলায়মান মাহমুদ। এসময় বক্তারা কর্মমুখী শিক্ষার গুরুত্ব তুলে  ধরে বলেন,প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকায় শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা প্রশিক্ষণ মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার নতুন সুযোগ পাবেন।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানাগেছে, এই ভ্রম্যমাণ বাসটি একটি আধুনিক কম্পিউটার কেন্দ্র যেখানে ৪০জন প্রশিক্ষনার্থী চারটি শিফটে ভাগ হয়ে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেট ওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষন গ্রহন করে, নিজেদেরকে দক্ষ হিসেবে গড়তে পারবেন।সুবিধাবঞ্চিত গ্রামীণ জনপদের যুবকদের তথ্যপ্রযুক্তিতে ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত প্রকল্পটি বর্তমানে এলাকার তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে।প্রশিক্ষক নূরউজ্জামান ও কিশোর কুমারের তত্তাবধানে এই কোর্সটি আগামী দুই মাসব্যাপী চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..