× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নোয়াখালী প্রতিনিধি

ইঁদুর মারা ফাঁদে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০২৩
noakhali

নোয়াখালীর সেনবাগে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত মো.ফখরুল ইসলাম ওরফে ফাহিম (১১) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঁচতুপা গ্রামের বাকের মিয়ার বাড়ির বাকের হোসেনের ছেলে।

মঙ্গলবার (৭মার্চ) সকালে উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা গ্রামের একটি ধান ক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে,সোমবার সন্ধ্যার দিকে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদের তারে আটকে ওই শিক্ষার্থী মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় চিলাদী হাফেজীয়া মাদ্রাসার ছাত্র ফাহিম প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটির পর সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল খায়েরের ধান ক্ষেতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে আটকে ঘটনাস্থলেই মারা যায়। পরিদন সকালে সে মাদ্রাসায় না যাওয়ায় মাদ্রাসা থেকে বাড়িতে খবর দেওয়া হয়। এরপর পরিরারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে। একপর্যায়ে ধান ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সেনবাগ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..