প্রকৌশলী হতে চায় কামারখালী ইউনিয়নের দত্ত পরিবারের চয়ন দত্ত

প্রকৌশলী হতে চায় কামারখালী ইউনিয়নের দত্ত পরিবারের চয়ন দত্ত

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের ঐতিহ্যবাহী দত্ত পরিবারের সন্তান চয়ন দত্ত আধুনিক দেশ গঠনে ভুমিকা রাখতে প্রকৌশলী হতে চায়।

কামারখালী বাজারের বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী নারায়ণ দত্ত লিঠু ও চন্দনা ভৌমিক দম্পত্তির বড় সন্তান চয়ন দত্ত ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় কামারখালী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ +৫ পেয়েছে। তিনি মধুখালী উপজেলায় ১ম স্থান অধিকার সহ ২০২৩ সালের এস এস সি’তে বৃত্তি পেয়েছে।

কামারখালী দত্ত পরিবারের স্বর্গীয় কিরন দত্ত’র নাতী ছেলে চয়ন দত্ত । তার ভালো ফলাফল এর জন্য তার পরিবার বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। চয়ন দত্ত’র মা চন্দনা ভৌমিক তার সন্তানের জন্য সকলের কাছে আর্শিবাদ কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।