নওগাঁর সাপাহারে জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ (কল) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে “ভালো খাবো,ভালো থাকবো” বিষয়ক এমএসপি কমিটির সহায়তায় পুষ্টি বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস বাংলাদেশ,রাজশাহী অঞ্চল,সাপাহার নওগাঁ এর আয়োজনে এবং গেইন বাংলাদেশ এর সহযোগিতায় (১০সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার খিদিরপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আ: রশিদ ও কল প্রকল্পের উপজেলা অফিসার মো: আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন উপজেলার শিরন্টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রকল্পের সদস্য ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।


