জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক ২০২২-২৩ আর্থিক সালে শুদ্ধাচার চর্চায় অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক গ্রহণ এবং আগস্ট ২০২৩ মাসে ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা স্মারক গ্রহণ করলেন ফরিদপুর সদর অফিসে কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরীন শারমিন খাঁন।
তার এই ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্বারক ও সনদ পাওয়ার জন্য তিনি শ্রদ্ধার সঙ্গে স্বরন করেন ও ধন্যবাদ জানান জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারকে ও আরও ধন্যবাদ জানান শুদ্ধাচার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং পাশাপাশি তার অফুরন্ত সহযোগীতা করার জন্য সাখাওয়াত হোসেনকে ধন্যবাদ জানান।
সবশেষে ধন্যবাদ জানান তার আব্বু-আম্মু, সন্তান, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্য, সহকর্মী এবং বন্ধু -বান্ধব দের এবং বিভিন্ন সময়ে পরামর্শ ও সাহস যুগিয়ে তার পাশে থাকার জন্য তাদেরকে পক্ষান্তরে ধন্যবাদ জানান মধুখালী উপজেলা প্রশাসন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিসকে কারন বিগত বছরগুলোতে তিনি সুনামের সহিত এই মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিশেষে তিনি সকলের দোয়া ও মঙ্গল কামনা করেন যেন তিনি ভবিষ্যতেও তার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আরও উর্দ্ধতন কর্মকর্তা হতে পারেন এই দোয়া মহান সৃস্টিকর্তা রহমতে সবার নিকট কামনা করেন।