মেহেরপুর জেলা আইনজীবী সমিতির আওয়ামীলীগ সমর্থিত বিজয়ীদের এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত

মেহের আমজাদ,মেহেরপুর ঃ ০৫/১২/১৭:  মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা রাতে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি একেএম শফিকুল আলমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি পদে অ্যাড. এমএম রুস্তম আলী, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. নাজমুল হুদা, কোষাধ্যক্ষ পদে অ্যাড. রুত শোভা মন্ডল, নির্বাহী সদস্য অ্যাড. রাশেদুল হক জুয়েল, অ্যাড. একেএম নরুল হাসান রঞ্জু, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল, অ্যাড. নাহিদ মাহামুদ জুয়েল তার সাথে ছিলেন।

এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্রাচার্য, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।