নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি: “সকলের সহযোগিতা নিয়ে পথ চলার প্রত্যয়” উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল “দি নিউজ” এর ষষ্ঠ বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।
আজ ২রা জানুয়ারী মঙ্গলবার পত্রিকার মৌলভীবাজার জেলা ব্যুরো অফিসের আয়োজনে শহরস্থ শ্রীগৌরবাণী পত্রিকা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে পত্রিকার সপ্তম বর্ষে পদার্পন উদযাপিত হয়।
শ্রীগৌরবাণী পত্রিকার সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামলের সভাপতিত্ত্বে ও দি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নয়ন লাল দেবের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এড. রাধা পদ দেব সজল, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানব জমিনের ষ্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু.ইমাদ উদ্ দীন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্য, এড. বিষ্ণুপদ ধর, মানবাধিকার কর্মী কবি অসিত দেব, কবি পূলক কান্তি ধর, এড. জুবায়ের আহমদ, এড. প্রণব কান্তি দাস রাখু, দৈনিক এই বাংলার মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুু হায়দার তরিক, শ্রীগৌরবাণী পত্রিকার ষ্টাফ রিপোর্টার সুদ্বীপ বিশ্বাস, সমাজকর্মী নির্মল কান্তি সূত্রধর, নিবাস দেবনাথ ও মৃদুল চক্রবর্তী প্রমুখ।





