× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

আল আমিন হোসাইন

এক হাজার সুবিধাবঞ্চিতদের জন্য রিয়েলমির ইফতার আয়োজন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
রিয়েলমির ইফতার

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। দেশের দুটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এক হাজার সুবিধাবঞ্চিতদের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থী এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন। ইফতার প্রস্তুতকরণ থেকে শুরু করে বন্টন পর্যন্ত সকল ক্ষেত্রেই শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এই আয়োজনকে সফল করেছে।
এবারের আয়োজনে ইফতার বিতরণের ক্ষেত্রে এতিম, দুস্থ, নিরাপত্তারক্ষী, ড্রাইভার, পরিচ্ছন্নতাকর্মী এবং অন্যান্য তুলনামূলক সুবিধাবঞ্চিতদের প্রাধান্য দেওয়া হয়েছে। ইফতার আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল অভাবী মানুষদেরকে পবিত্র রমজান মাসে পুষ্টিকর খারাব ও শরবত সরবরাহ করা।
এই আয়োজন সম্পর্কে রিয়েলমির ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝাং বলেন, “পবিত্র রমজান মানুষের মাঝে খুশি ছড়িয়ে দেওয়ার একটি অসাধারণ সুযোগ দেয় আমাদেরকে। আমরা এই মুহুর্তকে কাজে লাগিয়েছি তুলনামূলক অসচ্ছল মানুষের জন্য।”
রাজধানীর উত্তরায় এই আয়োজনে অংশগ্রহণকারী রহিমা বেগম নামের একজন সুবিধাবঞ্চিত মহিলা বলেন, “আজ ইফতারে শরবতসহ পরিপুর্ণ খাবার পেয়েছি। এমন খাবার খাওয়ার সুযোগ আমার খুব কমই হয়। যারা এই ইফতার আয়োজন করেছে তাদের ধন্যবাদ।”
মফিজ আলম নামের আরেকজন বলেন,“আমি এই ইফতার বাড়িতে নিয়ে যাব আমার বাচ্চাদের জন্য। তারা এই খাবার আইটেম খুবই পছন্দ করবে। যারা এই ইফতারের আয়োজন করেছেন, আল্লাহ তাদের ভালো করুন।”
এই বছরের রিয়েলমির ইফতার আয়োজন সামাজিক শক্তিকে ব্যবহার করে অভাবীদের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দেয়। রিয়েলমি আশা করে এই রমজান সকলের মধ্যে দান, দয়া এবং ঐক্যের চেতনা ছড়িয়ে দিবে এবং আরও অনেকেই এমন ইফতার আয়োজন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..