মোঃ একাব্বর হোসেন এমপির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

মোঃ একাব্বর হোসেন এমপির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

ঢাকা, ১৬ নভেম্বর, মঙ্গলবারঃ টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মোঃ একাব্বর হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী মোঃ একাব্বর হোসেন আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের মানুষের সেবা করে গেছেন। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।