× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

একনেকের সভায় ৮ প্রকল্পের অনুমোদন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ১৭১ কোটি ৯৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার দুপরে একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এসব প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।

মুস্তফা কামাল বলেন, একনেকের সভায় নতুন মোট ৮ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ৩ হাজার ১শ’ ৭১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হবে।

তিনি বলেন, প্রকল্প ব্যয়ের যে অর্থ খরচ হবে এরমধ্যে, সরকারি অর্থায়ন ২ হাজার ৫শ’৭৯ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া প্রকল্প সাহায্য হিসেবে ব্যয় করা হবে ৫শ’৯২ কোটি ৫৬ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের  সদস্য ড. শামসুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..