হিটলারকে অনুসরণ করে আওয়ামীলীগ

বিশেষ প্রতিবেদকঃ  নিজেদের শক্তিতে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। ঘরের মধ্যে প্রতিবাদ করলে হবে না। রাজপথে নামতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিন, আওয়ামী লীগকে সরানো ছাড়া কোনো বিকল্প নেই। এদের চামড়া খুব মোটা। এরা হিটলারকে অনুসরণ করে। নেতারা শিয়ালের মতো, একজন যা বলে সবাই একই কথা বলে। বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে করা প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে শুধু বিএনপি নয়, সুশীল সমাজের প্রতিনিধিরাও সহায়ক সরকার চান।

ফখরুল বলেন, এতদিন আমরা বলে আসছি বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ভোটের আগে সহায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরাও একই কথা বলেছেন।

তিনি বলেন, সুশীল সমাজের প্রতিনিধিরা দেশকে ভালোবাসেন। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের বক্তব্য স্পষ্ট। এ কমিশন সরকারের নীল নকশা বাস্তবায়নে কাজ করছে। আর সেজন্যে দলীয় সরকারের অধীনে ভোটের কথা বলছেন।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন এ দেশে হতে দেয়া হবে না। এ বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন। দেশের জনগণ আপনাদের আর ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যেতে দেবে না।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।