বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধিতে আলোচনা

বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধিতে আলোচনা
বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধিতে আলোচনা

বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাণিজ্য পণ্যের বৈচিত্র্যকরণ এবং বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বিশেষ করে তৈরি পোশাক খাতের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতি উৎপাদন খাতে বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী কানাডায় বসবাসরত ১ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির আর্থ-সামাজিক অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। একই সাথে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা সংকট নিরসনে কানাডার ধারাবাহিক মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান। জবাবে কানাডিয়ান হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে তাঁর দেশের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী জলবায়ু অর্থায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্বদানে কানাডার সক্রিয় সহায়তা কামনা করেন।

অন্যদিকে, কানাডার হাইকমিশনার দু’দেশের মধ্যে কৃষি খাতে একটি সহযোগিতামূলক কৌশলগত কাঠামো তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি জ্বালানি খাতে যৌথ বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে সার্বিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।