পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চান সাচিং প্রু

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চান সাচিং প্রু
পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চান সাচিং প্রু

পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ন রেখে আধুনিক কৃষির প্রসার ঘটাতে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।

সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে সাচিং প্রু বলেন, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে ক্ষতিকর তামাক ও নেশাজাতীয় উদ্ভিদের চাষ বন্ধ করা তার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সমতলের কৃষকদের মতো পাহাড়ি কৃষকদেরও আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সময় এসেছে। এর মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পার্বত্য এলাকার কৃষিকে আরও সম্ভাবনাময় করে তোলা সম্ভব।

সাচিং প্রু আরও বলেন, নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে পার্বত্য চট্টগ্রামে কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশের চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে। এসব কৃষিপণ্যের উৎপাদন বাড়ানো গেলে জাতীয় অর্থনীতিতে পাহাড়ি অঞ্চলের অবদান আরও বাড়তে পারে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ পার্বত্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, পাহাড়ি ও সমতলের কৃষকদের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কৃষি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।