× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

উপকূলীয় শ্যামনগরে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প

মা ও শিশুর মুত্যু ঝুঁকি কমাতে  উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফ্রেন্ডশিপের আয়োজনে গর্ভবতী মায়েদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার(২৮ জুলাই) উপজেলার সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান ডাঃ নাহিদ নজরুল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন উপকূলীয় এলাকায় মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন।

ক্যাম্পের চিকিৎসক হিসাবে চিকিৎসাসেবা প্রদান করেন ফ্রেন্ডশিপ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ মাহফুজা আলম এবং আল্ট্রাসনোলজিস্ট ও শিশু রোগি অভিজ্ঞ ডাঃ শাহরিয়ার হাসান।

উপজেলার বিভিন্ন এলাকার গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, আল্ট্রাসাউন্ড পরীক্ষা ও ব্যাবস্থাপত্র প্রদান করা হয়।

জানা যায় ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন পরবর্তী হাসপাতাল চত্তরে বৃক্ষ রোপন কার্যক্রম করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসকবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ জানান বিভিন্ন সময়ে এই হাসপাতালে এলাকার মানুষের চিকিৎসাসেবা পেতে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প, বিশেষ অপারেশন ক্যাম্প পরিচালনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..